× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইস্তাম্বুলে নাইটক্লাবে আগুনে নিহত ১৫

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০২ এপ্রিল ২০২৪, ০৯:১২ এএম । আপডেটঃ ০২ এপ্রিল ২০২৪, ০৯:১৩ এএম

তুরস্কের ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ড

তুরস্কের ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৮ জন।

মঙ্গলবার ইস্তাম্বুলের কেন্দ্রীয় জেলা বেসিকতাসের অংশ গায়রতেপে একটি ১৬তলা ভবনের নিচতলায় সংস্কারকাজ চলাকালীন নাইটক্লাবে আগুন লাগে।

এক প্রতিবেদনে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, অগ্নিকাণ্ডে কমপক্ষে আটজন আহত হয়েছেন। তাদের মধ্যে সাতজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গভর্নর দাভুত গুল ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করা হচ্ছে। হতাহতরা সংস্কার কাজের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

ইস্তাম্বুলের মেয়র একরাম ইমামোগ্লু জানিয়েছেন, ওই ভবনের বেসমেন্টে একটি নাইটক্লাব ছিল। সেখানে আগুন লেগেছে। আশা করি হতাহত আর বাড়বে না।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.