× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ বলল পাকিস্তান

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০২ এপ্রিল ২০২৪, ০৪:৩৯ এএম

ছবি : সংগৃহীত

পাকিস্তানের আবহাওয়া দপ্তর (পিএমডি) গতকাল সোমবার বলেছে, ৯ এপ্রিল পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। সে ক্ষেত্রে ১০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপনের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস বলেছে, ৮ এপ্রিল রাত ১১টা ২১ মিনিটে নতুন চাঁদের ‘জন্ম’ হবে। পরদিন ৯ এপ্রিল সন্ধ্যায় এটির বয়স হবে ১৯ থেকে ২০ ঘণ্টা। সেদিন সূর্যাস্তের পর ৫০ মিনিটের বেশি আকাশে পবিত্র শাওয়ালের এ চাঁদ দেখা যেতে পারে।

৯ এপ্রিল পাকিস্তানের বেশির ভাগ অঞ্চলের আকাশ পরিষ্কার থাকবে, তবে উত্তরাঞ্চলে কিছুটা মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

পাকিস্তানে গত ১১ মার্চ এ বছরের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। পরের দিন ১২ মার্চ থেকে শুরু হয় রোজা পালন। আবহাওয়া অফিসের পূর্বাভাস সঠিক হলে দেশটিতে এ বছর ২৯টি রোজা রাখবেন মুসলিমরা।

ইসলামিক ক্যালেন্ডারে দিন–মাস–বছরের হিসাব করা হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে। সেই হিসেবে একেকটি মাস হয় ২৯ বা ৩০ দিনে। তাই নতুন চাঁদ না দেখে আগে থেকেই নির্ধারণ করা কোনো দিন বা তারিখে রোজা পালন শুরু বা শেষ করা কিংবা ঈদ উদ্‌যাপনের সুযোগ নেই।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.