× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইসরায়েলের বোমা হামলায় আরো ৭১ জন ফিলিস্তিনি নিহত

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৯ মার্চ ২০২৪, ২২:২৭ পিএম । আপডেটঃ ২৯ মার্চ ২০২৪, ২২:২৭ পিএম

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজায় ক্রীড়া কেন্দ্রের আবাসনে মারাত্মক বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৭১ জন নিহত এবং ১১২ জন আহত হয়েছে বলে জানিয়েছে হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আল-জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়, গাজা শহরের একটি ক্রীড়া কেন্দ্রের আবাসনে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়। এছাড়া জাবালিয়া শরণার্থী শিবিরের সাদ বিন আবি ওয়াক্কাস মসজিদে মারাত্মক বোমা হামলায় অনেক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সাত অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরাইলের হামলায় কমপক্ষে ৩২ হাজার ৬২৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৭৫ হাজার ৯২ জন আহত হয়েছে।

বেলজিয়ামের উন্নয়ন সহযোগিতা ও নগর নীতির মন্ত্রী ক্যারোলিন জেনেজ বলেছেন, ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ আরো বাড়াতে হবে এবং এটিকে "বেসামরিক ও শিশুদের ক্ষুধার্ত হওয়া বন্ধ করতে হবে"।

এদিকে ৭ অক্টোবরের হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা ১,১৩৯ জনে দাঁড়িয়েছে। এখনও বন্দী ডজন ডজন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.