× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধ বিরতির প্রস্তাব পাস

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৫ মার্চ ২০২৪, ১২:০২ পিএম । আপডেটঃ ২৫ মার্চ ২০২৪, ১৩:২৭ পিএম

ছবি: জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রথমবারের মতো গাজায় ‘অতিদ্রুত যুদ্ধবিরতি’র প্রস্তাব পাস হয়েছে। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪টি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। 

ভোট দেওয়া থেকে বিরত ছিল একমাত্র যুক্তরাষ্ট্র। এর আগে নিরাপত্তা পরিষদে তোলা যুদ্ধবিরতির সব প্রস্তাবেই ভেটো দিয়েছিল দেশটি। প্রস্তাবে অতিদ্রুত ও সব জিম্মির নিঃশর্ত মুক্তি চাওয়া হয়েছে। 

জানা যায়, অবরুদ্ধ গাজা উপত্যকার আল-শিফা হাসপাতালে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সেনারা। সেখানে লাশের ওপর দিয়ে ট্যাঙ্ক চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। 

প্রত্যক্ষদর্শী এক ফিলিস্তিনি নারী বলেছেন, ইসরায়েলি সেনারা শিফা হাসপাতালে নারীদের হত্যা করার আগে ধর্ষণ করছে। এবার অভিযোগ উঠেছে, লাশের ওপর দিয়ে ট্যাঙ্ক চালিয়ে দেওয়ার। 

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, তীব্র গোলাগুলির কারণে তাদের মেডিকেল টিমের সদস্যরা সেখানে আটকা পড়েছেন। হাসপাতাল থেকে প্রায় এক হাজার মানুষকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি সেনাবাহিনী। 

চলমান সংঘাত অবসানের কোনো ইচ্ছাই নেই ইসরায়েলের। নানা কৌশলে যুদ্ধকে দীর্ঘায়িত করতে চাইছে দেশটি– এমনটাই দাবি করেছে হামাস। হামাসের রাজনৈতিক ব্যুরোর কর্মকর্তা বাসেম নাইম জানান, কাতারের রাজধানী দোহায় চলমান যুদ্ধবিরতির আলোচনা নিয়ে গণমাধ্যমে অনেক ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রকাশ করা হয়েছে। ইসরায়েল শুধু জিম্মিদের মুক্তি চায়, যুদ্ধের অবসান চায় না।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.