× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্রাজিলে ভারী বৃষ্টিপাতে নিহতের সংখ্যা বেড়ে ২৩

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৫ মার্চ ২০২৪, ০০:২১ এএম । আপডেটঃ ২৫ মার্চ ২০২৪, ০০:২১ এএম

ছবি: সংগৃহীত

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রিও ডি জেনিরো ও এসপিরিতো সান্তোর মধ্যবর্তী স্থানে চলতি সপ্তাহের ভারী বৃষ্টিপাতের ফলে নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। রোববার (২৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন  এসপিরিতো সান্তোসের রাজ্য সরকার।

তিনি জানিয়েছেন, শুক্রবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতের কারণে ১৫ জন মারা গেছে এবং প্রায় পাঁচ হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে চলে গেছে।  শনিবার রিও কর্তৃপক্ষ আরও ৮ জনের মৃত্যুর খবর দিয়েছে।

রাজ্যের রাজধানী ভিটোরিয়া থেকে ৭৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত গ্রামাঞ্চলীয় শহর মিমোসো দো সুলে এসপিরিতো সান্তোতে ১৩ জনের মৃত্যু হয়েছে।

নতুন করে ভূমিধসের ঝুঁকির কারণে উভয় রাজ্যে উদ্ধারকারী দলকে শুক্রবার রাতে তাদের কাজ বন্ধ রাখতে হয়েছিল। পরে শনিবার বিকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হয়।

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের মেয়র ও গভর্নররা বৃহস্পতিবার থেকে সপ্তাহান্তে সম্ভাব্য সমস্যার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে। এসপিরিতো সান্তো রাজ্যে ভারী বৃষ্টিপাতের জন্য সরকারের সতর্কতা স্থানীয় সময় মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে। সূত্র: এপি

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.