× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কারাগারে কেজরিওয়াল, কে হবেন তার স্থলাভিষিক্ত?

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২২ মার্চ ২০২৪, ০৪:২৪ এএম । আপডেটঃ ২২ মার্চ ২০২৪, ০৪:২৪ এএম

ছবি: সংগৃহীত

আবগারি দুর্নীতি মামলায় ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে ভারতীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তিনি গ্রেপ্তার হওয়ায় তার ক্ষমতাসীন সরকার ও দল আম আদমি পার্টি বড় ধরনের নেতৃত্বের সংকটে পড়েছে।

এমন সংকটকালে সরকার ও দল পরিচালনায় নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কেজরিওয়ালের স্থলাভিষিক্ত কে হবেন সে প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। এখন দল ও সরকার দুটিই একসঙ্গে সামলাতে পারবেন, কেজরিওয়ালের এমন যোগ্য উত্তরসূরি খুঁজে বের করাই দলটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

এনডিটিভির খবর অনুযায়ী, অরবিন্দের অনুপস্থিতিতে মুখ্যমন্ত্রী পদে স্ত্রী সুনিতা কেজরিওয়ালের নাম আলোচনায় রয়েছে। তিনি একজন সাবেক আইআরএস কর্মকর্তা। এ ছাড়া মন্ত্রিপরিষদ সদস্য অতীশি ও সৌরভ ভরদ্বাজের নাম আলোচনায় আসছে।

গতকাল বৃহস্পতিবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে ভারতে আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

ভারতের ইতিহাসে মুখ্যমন্ত্রীর পদে থাকা অবস্থায় প্রথম ব্যক্তি হিসেবে গ্রেপ্তার হলেন কেজরিওয়াল। ভারতে লোকসভা নির্বাচনের আগে কেজরিওয়ালের গ্রেপ্তারকে ষড়যন্ত্র হিসেবে দেখছে তাঁর দল আম আদমি পার্টি।

আম আদমি পার্টির সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো এমন একজন যোগ্য ব্যক্তিকে সামনে নিয়ে আসা, যিনি কেজরিওয়ালের অনুপস্থিতিতে দল ও সরকার উভয়ই দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারেন।

তবে কেজরিওয়ালের নেতৃত্বের যে গুণ, তার কাছাকাছি পর্যায়ের কাউকে এখন আপৎকালীন নেতা হিসেবে বাছাই করতে পারাটা আম আদমি পার্টির জন্য কঠিন কাজ হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.