× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৯ মার্চ ২০২৪, ২১:১৭ পিএম । আপডেটঃ ১৯ মার্চ ২০২৪, ২১:১৮ পিএম

ছবি: সংগৃহীত

মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে পাকিস্তানে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় এ তথ্য জানা গেছে

এক্স বার্তায় পাকিস্তানের সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি জানিয়েছে, ‘মঙ্গলবার রাত ২ টা ৫৭ মিনিটে পাকিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। ভূপৃষ্ঠের ১৫০ কিলোমিটার গভীরে ছিল এটির উৎপত্তিস্থল।।

রাজধানী ইসলামাবাদ, লাহোর ও তার আশপাশের এলাকা এবং খাইবার পাখতুনখোয়ার কিছু অংশে কম্পন অনুভূত হয়েছে।’ ভূমিকম্পে প্রাণহানি বা ক্ষয়ক্ষতি সংক্রান্ত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।

২০২৪ সালের শুরু থেকে এ পর্যন্ত এই নিয়ে মোট ৪টি ভূমিকম্প হলো পাকিস্তানে। ফেব্রুয়ারিতে ৪ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল, তার আগের মাস জানুয়ারিতে ৪ দশমিক ৩ এবং ৬ মাত্রার দু’টি ভূমিকম্প হয়েছিল দেশটিতে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.