× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করায় পুতিনকে চীনের অভিনন্দন

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৮ মার্চ ২০২৪, ২১:১৭ পিএম । আপডেটঃ ১৮ মার্চ ২০২৪, ২১:১৭ পিএম

ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করায় রাশিয়ার প্রধান মিত্র দেশ চীন ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছেন।গতকাল সোমবার তাকে অভিনন্দন জানান চীন। খবর এএফপির

এক সংবাদ সম্মেলনে রাশিয়ার ভোটের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ‘এ জয়ে চীন রাশিয়াকে অভিনন্দন জানাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘চীন এবং রাশিয়া নতুন যুগে একে অপরের বৃহত্তম প্রতিবেশী এবং কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ সহযোগী অংশীদার দেশ।’

এ বছর দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বছর পালনের কথা উল্লেখ করে লিন বলেন,‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রেসিডেন্ট পুতিনের কৌশলগত দিকনির্দেশনায় চীন-রাশিয়া সম্পর্ক এগিয়ে চলা অব্যাহত থাকবে।’ 

প্রসঙ্গত,  রাশিয়ার এবারের নির্বাচনে প্রায় ৮৭ শতাংশ ভোট পড়েছে পুতিনের পক্ষে। এর আগে টানা তিন দিন ধরে দেশটিতে ভোটগ্রহণ চলে। এর মাধ্যমে পুতিনের আরও ৬ বছরের জন্য ক্ষমতায় থাকা নিশ্চিত হলো।

এছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে এটি রেকর্ড বিজয়। প্রকৃতপক্ষে এ নির্বাচনে পুতিন কোনো প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হননি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.