দেশটির এবারের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানাবেন না যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সমর্থন জানাবেন না। এমনটি বলেছেন তিনি। ট্রাম্পের আগের আমলে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন পেন্স।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্থানীয় সময় গতকাল শুক্রবার পেন্স বলেন, ‘এটা মোটেও অবাক করা বিষয় নয় যে আমি এবার ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানাচ্ছি না।’
পেন্সের এমন ঘোষণাকে ‘চমকপ্রদ’ বলছে মার্কিন সংবাদমাধ্যম। বলা হচ্ছে, হোয়াইট হাউস ছাড়ার পর থেকে ট্রাম্প ও পেন্সের মধ্যে দূরত্ব দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে পেন্স যদি ট্রাম্পকে সমর্থন জানাতেন, সেটাই বরং অবাক করা হতো।