× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুক্তরাষ্ট্রে তীব্র ঝড়, নিহত ৩

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৫ মার্চ ২০২৪, ২৩:২২ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কেন্টাকি ও ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ওপর দিয়ে বয়ে গেছে তীব্র ঝড়। এদিকে ওহায়োতে ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি ভেঙে গেছে, গাছ উপড়ে এসেছে, লন্ডভন্ড হয়ে গেছে বৈদ্যুতিক তারের খুঁটি। এই অঙ্গরাজ্যের পাঁচ হাজার ঘরবাড়িতে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। 

এতে ইন্ডিয়ানার উইনচেস্টারে একটি মোবাইল হোম পার্কে তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে। ওই অঙ্গরাজ্যে অন্তত ৩৮ জন আহত হয়েছেন। এছাড়া অন্তত ২২টি বাড়ি বিধ্বস্ত হয়েছে। খবর- এএফপি

এদিকে কেন্টাকিতে টর্নেডোর পর ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা জানা যায়নি। 

বর্তমানে টর্নেডোর আশঙ্কায় রয়েছেন যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের অন্তত ১৩ মিলিয়ন মানুষ। এ দেশে টর্নেডো অস্বাভাবিক কোনো ঘটনা নয়। তবে এপ্রিল বা মে মাসে টর্নেডো বেশি দেখা যায়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.