× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে চলছে ভোটগ্রহণ

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৫ মার্চ ২০২৪, ০০:৫০ এএম । আপডেটঃ ১৫ মার্চ ২০২৪, ০০:৫০ এএম

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে চলছে ভোটগ্রহণ ছবি-সংগৃহীত

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এবারের নির্বাচনেও প্রার্থী হিসেবে আছেন ভ্লাদিমির পুতিন। এই নির্বাচন চলবে ৩ দিন ধরে।

তিন দিন ধরে চলবে এই ভোটগ্রহণ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবারের নির্বাচনেও প্রার্থী হয়েছেন এবং নির্বাচনে সব ভোটারকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি এবং রুশ সংবাদমাধ্যম আরটি।

আরটি তার প্রতিবেদনে বলেছে, রাশিয়ার দূরপ্রাচ্যের ভোট কেন্দ্রগুলোতে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনজন প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হয়েছেন। স্থানীয় সময় সকাল ৮টায় পর্যায়ক্রমে সারাদেশে ভোট কেন্দ্র খোলা হবে। আগামী রোববার পর্যন্ত তিন দিন ধরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে পুতিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বেশ কয়েজন প্রার্থী। তারা হলেন- ডানপন্থি লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপিআর) প্রধান লিওনিড স্লুটস্কি, কমিউনিস্ট প্রার্থী নিকোলে খারিতোনভ এবং উদার মধ্যপন্থি নিউ পিপলের প্রতিনিধিত্বকারী ভ্লাদিস্লাভ দাভানকভ।

তবে ইউক্রেনে রুশ বাহিনীর অভিযানের বিরোধিতা করার কারণে দুই রুশ প্রার্থীকে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দেওয়া হয়নি। তারা হলেন- বরিস নাদেজদিন এবং ইয়েকাতেরিনা দান্তসোভা।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে জয়ী হলে পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হবেন তিনি এবং সেক্ষেত্রে তার ক্ষমতার মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বাড়বে। সেই সঙ্গে রাশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রেসিডেন্ট পদে থাকার রেকর্ডটিও তার হয়ে যাবে। বর্তমানে সবচেয়ে দীর্ঘ সময় রাশিয়ার প্রেসিডেন্ট পদে থাকার রেকর্ডের মালিক জোসেফ স্তালিন এবং লিওনিদ ব্রেজনেভ। সাবেক সোভিয়েত আমলে দু’জনেই ২৪ বছর করে ক্ষমতায় ছিলেন।

এদিকে ইউক্রেন এই নির্বাচনকে ‘প্রহসন’ হিসাবে আখ্যায়িত করেছে এবং সীমান্ত অঞ্চলে মারাত্মক আক্রমণ চালিয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.