× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ড. ইউনূসের বিরুদ্ধে হয়রানি বন্ধ করুন: রাষ্ট্রদূতকে মার্কিন সিনেটর

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৪ মার্চ ২০২৪, ১১:১৬ এএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ককে মূল্য দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। কিন্তু এই অংশীদারিত্বে যাতে কোনো রকম নেতিবাচক ছায়া না পড়ে, সে লক্ষ্যে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর ডিক ডারবিন।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানকে তিনি এ আহ্বান জানান। বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডলে এ-সংক্রান্ত বার্তা প্রকাশ করেন ডিক ডারবিন।

এর আগে যুক্তরাষ্ট্রের ইলিনয় থেকে নির্বাচিত ডেমোক্রেটিক পার্টির সিনেটে আইনবিষয়ক কমিটির চেয়ারম্যান ডিক ডারবিনের সঙ্গে তাঁর দপ্তরে দেখা করেন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।

এদিকে সিনেটরের দপ্তর থেকে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে এক দশকের বেশি সময়জুড়ে শতাধিক মামলার মুখোমুখি অধ্যাপক ইউনূস; যা প্রমাণ করা যায়নি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ নোবেল বিজয়ী শতাধিক ব্যক্তি অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে হয়রানিমূলক প্রচারণার নিন্দা জানিয়েছেন। বিশ্বজুড়ে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে তাঁর অগ্রণী অবদানের স্বীকৃতি হিসেবে মার্কিন কংগ্রেস ড. ইউনূসকে কংগ্রেশনাল গোল্ড মেডেল দিয়েছে; যে পুরস্কার প্রদানের উদ্যোগে নেতৃত্ব দিয়েছেন ডিক ডারবিন।

রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সঙ্গে আলোচনায় ডিক ডারবিন বলেন,‘বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ককে মূল্য দেয় যুক্তরাষ্ট্র। আমি মিয়ানমারের সহিংসতা থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের প্রাথমিক সহায়তা দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করি। কিন্তু আপাতদৃষ্টিতে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিহিংসা অবসানের ব্যর্থতা দুই দেশের অংশীদারিত্বে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই আজকের বৈঠকে আমি আবারও অধ্যাপক ইউনূসের হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছি।’

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.