× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাভালনির শেষকৃত্য শুক্রবার

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৮ এএম । আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৮ এএম

পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনি

রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনির শেষকৃত্য হবে শুক্রবার। 

মস্কো শহরের একটি কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে জানিয়েছেন নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ। খবর বিবিসির  

কিরা ইয়ারমিশ বলেন, মেরিনো জেলায় বিদায় অনুষ্ঠানের পরে বোরিসোভস্কয় কবরস্থানে নাভালনির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।

এর আগে শনিবার নাভালনির মৃতদেহ তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।

গত ১৬ ফেব্রুয়ারি আর্কটিক সার্কেল পেনাল কলোনিতে নাভালনির মৃত্যু হয়। তার মৃত্যুর পর কারা কর্তৃপক্ষ জানিয়েছিল, হেঁটে আসার পর হঠাৎই অচেতন হয়ে পড়েছিলেন নাভালনি, এরপর আর জ্ঞান ফেরেনি তার। আর তার মায়ের হাতে ধরিয়ে দিয়েছিল স্বাভাবিক মৃত্যুর সার্টিফিকেট।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.