× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৃত্যুর আগের দিনও মজা করেন নাভালনি, ছিলেন চনমনে

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৩ এএম । আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৪ এএম

রাশিয়ার কারাবন্দী বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনি।

সদ্য প্রয়াত রাশিয়ার কারাবন্দী বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে শেষবারের মতো টেলিভিশনের পর্দায় হাসিমুখে দেখে গেছে। নিজের অর্থ ফুরিয়ে যাওয়া এবং বিচারকের বেতন নিয়ে মজা করছিলেন তিনি।

গত বৃহস্পতিবার শেষবারের মতো টিভির পর্দায় দেখা যায় নাভালনিকে। সেদিন তিনি কারাকক্ষ থেকে ভিডিও লিংকের মাধ্যমে আদালতে সাক্ষ্য দেন। পরনে ছিল কয়েদির পোশাক। তাঁকে তখন সুস্থ ও উৎফুল্ল দেখাচ্ছিল। ভিডিওতে আদালতের কর্মকর্তাদের দেখেও মনে হয়েছে, তাঁরা যুক্তিতর্ক উপভোগ করছেন।

এর এক দিন পরই রাশিয়ার কারা কর্তৃপক্ষ জানায়, ৪৭ বছর বয়সী নাভালনি মারা গেছেন। মৃত্যুর আগে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। নাভালনি এক দশকের বেশি সময় ধরে রাশিয়ায় বিরোধী নেতা হিসেবে বিশ্বব্যাপী পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। হাস্যরসের জন্য পরিচিত ছিলেন নাভালনি। গত বৃহস্পতিবারের শুনানিতেও তাঁকে চিরচেনা এ রূপেই দেখা যায়।

নাভালনি আদালতকে বলেন, ‘মহামান্য, আমি আপনার কাছে আমার ব্যক্তিগত (ব্যাংক) অ্যাকাউন্ট নম্বর পাঠাব, যেন আপনি ফেডারেল বিচারপতি হিসেবে পাওয়া বড় অঙ্কের বেতন দিয়ে অ্যাকাউন্টটিকে “চাঙা” করে তুলতে পারেন। কারণ, আমার অর্থ ফুরিয়ে যাচ্ছে।’

বৃহস্পতিবারের শুনানি শেষে নাভালনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছিলেন, ‘ইয়ামাল কারা কর্তৃপক্ষ ভ্লাদিমিরের প্রতি আনুগত্য এবং মস্কো কর্তৃপক্ষকে তুষ্ট করার রেকর্ড ভেঙে ফেলেছে। এইমাত্র তারা আমাকে ১৫ দিনের নির্জন কারাবাসে পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছে। তাদের সঙ্গে আমি দুই মাসেরও কম সময় ধরে আছি। আর এর মধ্যে আমাকে চতুর্থবারের মতো নির্জন কারাবাসে পাঠানো হয়েছে।’

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.