× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইরাক সিরিয়ায় হামলা ৩০ মিনিটে সফল: হোয়াইট হাউস

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০২ ফেব্রুয়ারি ২০২৪, ২১:১৭ পিএম । আপডেটঃ ০২ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৯ পিএম

হোয়াইট হাউস সংগৃহিত ছবি

ইরাক ও সিরিয়ায় ইরানের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে তাতে সময় লেগেছে ৩০ মিনিট। হোয়াইট হাউস বলেছে  এই হামলা স্পষ্টতই সফল। গতকাল শুক্রবার এই হামলা চালানো হয়।

যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি)  মুখপাত্র জন কারবি সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র থেকে বিমান হামলা চালানো হয়। এর মধ্যে বি-১ বোমারু বিমানও ছিল। এসব বিমানে ১২৫টিরও বেশি নির্ভুল নির্দেশিত যুদ্ধাস্ত্র বহন করা হয়।

এই হামলাকে গত রোববার সিরিয়ার সীমান্তের কাছে জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। সামরিক ঘাঁটিতে ওই হামলায় তিনজন মার্কিন সেনা নিহত হন, আহত হন ৪১ জন।

ওই হামলার জন্য ইরান-সমর্থিত একটি সশস্ত্র গ্রুপকে দায়ী করে আসছিল ওয়াশিংটন। এর জবাবে সিরিয়া ও ইরাকে অবস্থিত ইরানের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিকভাবে হামলা চালানোর পরিকল্পনায় অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। কবে থেকে হামলা শুরু করা হবে, তা স্পষ্ট করে না জানালেও একাধিক মার্কিন কর্মকর্তা বলেছিলেন, বেশ কয়েক দিন ধরে হামলা চালানো হবে। বিষয়টি আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করবে।

সূত্র:এএফপি

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.