× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিজেপিতে যোগ দিতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ

২৮ জানুয়ারি ২০২৪, ০২:৩১ এএম । আপডেটঃ ২৮ জানুয়ারি ২০২৪, ০২:৩২ এএম

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

অনেক জল্পনা-কল্পনারস শেষে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

রোববার (২৮ জানুয়ারি) গভর্নর (রাজ্যপাল) রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

বলা হয়, নতুন সরকার গঠনের ১৮ মাসেরও কম সময়ের মধ্যে মহাজোট থেকে বিচ্ছিন্ন হয়ে লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা পার্টির (আরজেডি) সমর্থনে এ সিদ্ধান্ত নেন তিনি।

নীতীশ কুমার তার বাসভবনে জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) বিধানসভা সদস্যদের সঙ্গে বৈঠকের পর রাজভবনে গভর্নরের সঙ্গে দেখা করেন। আশা করা হচ্ছে, জেডিইউ সভাপতি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমর্থন নিয়ে নতুন সরকার গঠনের প্রস্তাব জানাবেন।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নীতীশ কুমারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন গভর্নর। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তাকে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে বলেছেন গভর্নর। এই নিয়ে চতুর্থবারের মতো দল পাল্টালেন নীতীশ কুমার।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.