× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কূটনৈতিক ধোঁয়াশা ও কেন্দ্রীয় চাপ উপেক্ষা করে সাবি অভিমুখে পিটিআইয়ের বিশাল লংমার্চ

ন্যশনাল ট্রিবিউন ডেস্ক:

১০ অক্টোবর ২০২৬, ১২:২২ পিএম । আপডেটঃ ১০ অক্টোবর ২০২৬, ১২:২৩ পিএম

কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবিতে পেশোয়ারে পিটিআই নেতাকর্মীদের বাসের ছাদে চড়ে বিক্ষোভ মিছিল ও লংমার্চ। ছবি: এএফপি

রাজনৈতিক সংঘাত, কেন্দ্র-প্রদেশ তুমুল দ্বন্দ্ব আর অঘোষিত জরুরি অবস্থার আশঙ্কার আবহেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারামুক্তির দাবিতে আন্দোলন জোরালো করছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলীয় শীর্ষ নেতৃত্বের ডাকা ইসলামাবাদ অভিমুখী লংমার্চ শুরুর টানা ছয় দিন পেরিয়ে গেলেও খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সীমানা পার হতে পারেনি বিক্ষোভকারীরা।

শুক্রবার (৯ অক্টোবর) পেশোয়ারে অনুষ্ঠিত সমাবেশ শেষে পিটিআইয়ের মূল পদযাত্রা পাঞ্জাব ও পাখতুনখাওয়ার সীমান্তবর্তী সাবি অভিমুখে যাত্রা শুরু করেছে। তবে কেন্দ্রীয় সরকারের কড়া প্রতিরোধ ব্যবস্থা এবং খাইবার পাখতুনখাওয়ার গভর্নরের স্পষ্ট হুঁশিয়ারির পর সাবি অতিক্রমের চ্যালেঞ্জ কতটুকু কাটিয়ে উঠতে পারবে দলটি, তা নিয়ে ভূ-রাজনৈতিক অঙ্গনে বড় প্রশ্ন দেখা দিয়েছে।

খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির সরাসরি নেতৃত্বে লংমার্চের বহরটি চারসদ্দার সড়ক ধরে সাবির দিকে এগোচ্ছে। গত রাত ১১টায় এক বার্তায় সমর্থকদের নির্ভয়ে রাজপথে থাকার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী আফ্রিদি বলেন, "কেউ ভয় পাবেন না। চারসদ্দার হয়ে সাবির পর আমাদের পরবর্তী গন্তব্যেও যেতে হবে।" এর আগে পিটিআইয়ের অফিশিয়াল এক্স হ্যান্ডলে একটি ভিডিও ফুটেজে দেখা যায়, হাজার হাজার নেতাকর্মী গাড়ির বহর ও বাসের ছাদে চড়ে পাকিস্তানের পতাকা উড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন।এদিকে লংমার্চকে কেন্দ্র করে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারির বিষয়ে ইসলামাবাদে কেন্দ্রীয় সরকারের নীতি-নির্ধারণী বৈঠক শেষ হয়েছে। গতকাল জিও নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তারিক ফজল চৌধুরী বলেন, "খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারির বিষয়ে কেন্দ্র তার অভ্যন্তরীণ আলোচনা প্রক্রিয়া সম্পন্ন করেছে।" লংমার্চকে যেকোনো মূল্যে রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হবে না বলে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। অন্যদিকে খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্ডি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "পিটিআই নেতাকর্মীরা যেন সাবি এলাকা অতিক্রম করার সাহস না দেখায়।"অন্যদিকে পিটিআইয়ের পাখতুনখাওয়া প্রদেশের মুখপাত্র শওকত ইউসুফজাই কেন্দ্রীয় সরকারের চাপ ও অঘোষিত গভর্নরের শাসন প্রতিষ্ঠার প্রক্রিয়া প্রত্যাখ্যান করে স্পষ্ট বক্তব্য দিয়েছেন। তিনি ডন ও স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, "পিটিআই নেতাকর্মীদের দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে দেখা করতে দিতে হবে। তাঁর মুক্তিসহ সব দাবি না মানা পর্যন্ত এই কর্মসূচি চলবে।" ইউসুফজাই আরও জানান, সরকারি কোনো সমঝোতার তথ্য তাঁদের জানা নেই এবং কর্মীদের ওপর ধরপাকড় চালিয়ে এ আন্দোলন দমন করা যাবে না।পাকিস্তানের সাবেক সিনেটর ও প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক আফ্রাসিয়াব খটক পরিস্থিতির গতিপ্রকৃতি বিশ্লেষণ করে জানান, কেন্দ্র ও প্রাদেশিক সরকারের এই মুখোমুখি অবস্থান দীর্ঘমেয়াদে আঞ্চলিক নিরাপত্তা ও স্বাভাবিক শাসনব্যবস্থায় গভীর স্থবিরতা তৈরি করছে। পিটিআই মূলত কারাবন্দী শীর্ষ নেতা ইমরান খানের নিঃশর্ত মুক্তি, রাজনৈতিক মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ আদালতের পরিবেশ দাবিতে এ কর্মসূচির ডাক দেয়। কেন্দ্র ও পাঞ্জাব প্রদেশের কঠোর বাধার মুখে লংমার্চের মূল গতি থামানো গেলেও খাইবার পাখতুনখাওয়ায় দলের জনসমর্থনের বহির্প্রকাশ এখনও দৃশ্যমান।


তথ্যসূত্র: এএফপি ও ডন 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.