× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘বৃহত্তর ইসরায়েল’ গড়ে তোলার মার্কিন-হিব্রু ষড়যন্ত্র ব্যর্থ করেছে হিজবুল্লাহ: শেখ নাঈম কাসেম

ন্যশনাল ট্রিবিউন ডেস্ক:

২৯ আগস্ট ২০২৬, ২০:১২ পিএম । আপডেটঃ ২৯ আগস্ট ২০২৬, ২০:১৫ পিএম

বৈরুত থেকে সরাসরি সম্প্রচারিত ভাষণে বক্তব্য প্রদান করছেন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম। ছবি: সংগৃহীত

পশ্চিম এশিয়ায় আধিপত্য বিস্তার ও অঞ্চলকে খণ্ড-বিখণ্ড করার লক্ষ্য নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের তৈরি ‘বৃহত্তর ইসরায়েল’ প্রকল্পের সম্প্রসারণ ষড়যাত মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষের অদম্য ত্যাগের মাধ্যমে রুখে দেওয়া হয়েছে বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ। শুক্রবার রাতে হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেন, সিরিয়ায় সাম্প্রতিক সহিংস ঘটনাবলি এবং লেবাননে সামরিক আগ্রাসন চালানোর চেষ্টা প্রকৃতপক্ষে মার্কিন-ইসরায়েলি সেই ভূ-রাজনৈতিক এজেন্ডাকে এগিয়ে নেওয়ারই স্পষ্ট প্রমাণ, যা প্রতিরোধ যোদ্ধাদের দৃঢ়তায় ব্যর্থ হয়েছে।

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী ও ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে দেওয়া এই দিকনির্দেশনামূলক ভাষণে হিজবুল্লাহ প্রধান জানান, নজিরবিহীন ক্ষতি ও ত্যাগের মুখোমুখি হওয়া সত্ত্বেও ফিলিস্তিন, লেবানন, ইরান, ইয়েমেন ও ইরাকের সমন্বয়ে গঠিত প্রতিরোধ অক্ষ মাঠ ছাড়েনি। তিনি ঘোষণা করেন, "আমরা মহান ত্যাগ স্বীকার করেছি, কিন্তু আমরা হারব না। পরাজয় কেবল তখনই আসে যখন আমরা আত্মসমর্পণ করি এবং স্বেচ্ছায় সব কিছু শত্রুর হাতে তুলে দিই।"

ভাষণে লেবানন সরকারের ইসরায়েলের সাথে সরাসরি আলোচনা ও মার্কিন-পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত সমঝোতার উদ্যোগের কঠোর সমালোচনা করে তা প্রত্যাখ্যান করেন শেখ নাঈম কাসেম। এই চুক্তিকে বৈরুতের জন্য ‘অপমানজনক আত্মসমর্পণ’ অভিহিত করে তিনি সতর্কবার্তা দেন, "লেবানন সরকারের এসব আলোচনা যুদ্ধ বন্ধ করতে পারেনি, বরং ইসরায়েলি আগ্রাসনকেই একতরফা বৈধতা দিয়েছে। নিজের জাতীয় সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে মার্কিন প্রশাসনকে সন্তুষ্ট করার এই রাজনৈতিক কৌশল দেশের জন্য কোনো সুফল আনবে না।"

চলতি সংঘাত নিয়ে হিজবুল্লাহর অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে মহাসচিব পুনর্ব্যক্ত করেন যে, তাঁদের সংগঠন অহেতুক উত্তেজনা সৃষ্টি করতে চায় না এবং তাঁরা ২০২৪ সালের অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তি ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজোলিউশন ১৭০১-এর প্রতি পুরোপুরি অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও জানান, দখলদারদের এই বেআইনি তৎপরতা প্রত্যাখ্যানের পাশাপাশি দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত সব জনপদ ও সম্প্রদায়কে দ্রুত পুনর্গঠনে হিজবুল্লাহ সব ধরনের সহায়তা প্রদান করবে।

১৯৬৭ সালের পর গাজা, পশ্চিম তীর, গোলান মালভূমি ও মিশরের সিনাই এবং প্রাচীন জায়নবাদী ভাবধারায় পুরো জর্ডানকে অন্তর্ভুক্ত করে ‘বৃহত্তর ইসরায়েল’ গড়ার যে ঐতিহাসিক রাজনৈতিক রূপরেখা বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ লালন করে আসছে—প্রতিরোধের মুখে তা কোনোভাবেই বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলে শেষ বার্তা দেন হিজবুল্লাহ প্রধান।


National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.