× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আলি খামেনির দাফন সম্পন্ন, ‘পবিত্র রক্তের বদলা’ নেওয়ার ঘোষণা মুজতবা খামেনির

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১২ জুলাই ২০২৬, ০১:০১ এএম । আপডেটঃ ১২ জুলাই ২০২৬, ০১:০২ এএম

ইরানের মাশহাদ শহরে লাখো মানুষের উপস্থিতিতে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রতিশোধের ডাক দিলেন তাঁর উত্তরসূরি মুজতবা খামেনি। ফাইল ছবি

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথমবারের মতো বার্তা দিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন তাঁর ছেলে তথা দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। গতকাল শনিবার (১১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় আলি খামেনি নিহত হওয়ার পর দীর্ঘ চার মাস ধরে চলা যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার জেরে স্থগিত থাকার পর অবশেষে গত পরশু উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরে তাঁর দাফন সম্পন্ন হয়।

বাবার মৃত্যুর পর ইরানের শীর্ষ পদে আসীন হওয়া মুজতবা খামেনি নিজে ওই হামলায় গুরুতর আহত হওয়ার পর থেকে দীর্ঘ সময় জনসমক্ষে না আসলেও। দাফন প্রক্রিয়া শেষে এক লিখিত বার্তায় কঠোর অবস্থানের জানান দেন। 

ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি বলেন, "প্রতিশোধ এখন আমাদের সমগ্র জাতির পরম আকাঙ্ক্ষা। যারা এই কাপুরুষোচিত হামলা চালিয়েছে, তাদের উপযুক্ত শাস্তি পেতে হবে।"

গত শুক্রবার মাশহাদ শহরের পবিত্র হযরত ইমাম রেজা (আ.) মাজার প্রাঙ্গণে লাখ লাখ শোকার্ত মানুষের উপস্থিতিতে আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সপ্তাহব্যাপী চলা এই রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণকারী বিভিন্ন মুসলিম দেশের শীর্ষ নেতা, কূটনীতিক ও প্রতিনিধিদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নতুন এই ইরানি নেতা। মূলত গত মার্চ মাসেই এই দাফন সম্পন্ন করার পরিকল্পনা থাকলেও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের পুরোদমে যুদ্ধ শুরু হওয়ায় নিরাপত্তার স্বার্থে তা এতদিন স্থগিত রাখা হয়েছিল।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানি ভূখণ্ডে মার্কিন ও ইসরায়েলি যৌথ বাহিনীর স্মরণকালের ভয়াবহ বিমান হামলার প্রথম দিনেই নিহত হন দীর্ঘ সময় ইরানের শাসনভার পরিচালনাকারী আয়াতুল্লাহ আলি খামেনি। এই আকস্মিক শূন্যতা পূরণে দেশটির শক্তিশালী নীতি-নির্ধারক পর্ষদ তাৎক্ষণিকভাবে তাঁর ছেলে মুজতবা খামেনিকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। তবে বাবার মৃত্যুর পর নিজের গুরুতর শারীরিক অবস্থা এবং তীব্র যুদ্ধকালীন পরিস্থিতির কারণে তিনি এতদিন বাবা কিংবা স্ত্রীর জানাজায় পর্যন্ত সশরীরে উপস্থিত হতে পারেননি।

নতুন সর্বোচ্চ নেতার এই সরাসরি বার্তা তেহরানের যুদ্ধংদেহী নীতিকে আরও কঠোর করবে বলে মনে করছেন আন্তর্জাতিক ভূরাজনীতি বিশ্লেষকেরা। মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই চলমান ছায়াযুদ্ধ ও রকেট হামলার যে উত্তাপ। মুজতবা খামেনির এই প্রকাশ্য প্রতিশোধের ডাকের পর তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে একটি নতুন ও দীর্ঘমেয়াদি সামরিক সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.