আইআরজিসি’র মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়োনি। ছবি: তাসনিম নিউজ
মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলি সামরিক জোটের আগ্রাসনের দশম দিনে এসে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে ইরান। সোমবার রাতে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়োনি এক বিবৃতিতে জানিয়েছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে বৈরী শক্তির আস্ফালন না কমলে এই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে ‘এক লিটার’ তেলও রপ্তানি হতে দেবে না তেহরান। জেনারেল নায়োনির এই বার্তা অঞ্চলটিতে বিদ্যমান উত্তেজনাকে এক নতুন ও ভয়াবহ মাত্রায় নিয়ে গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবিগুলোকে স্রেফ ‘মনস্তাত্ত্বিক প্রতারণা’ ও ‘পরাজয় লুকানোর কৌশল’ হিসেবে অভিহিত করেছেন জেনারেল নায়োনি। তিনি দাবি করেন, পারস্য উপসাগরকে নিরাপদ দেখানোর চেষ্টা করলেও মূলত ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ভয়ে মার্কিন যুদ্ধজাহাজগুলো উপকূল থেকে অন্তত এক হাজার কিলোমিটার দূরে অবস্থান নিতে বাধ্য হয়েছে। এমনকি মার্কিন নৌবাহিনীর গর্ব 'ইউএসএস আব্রাহাম লিংকন' রণতরীতে ইরানি হামলার পর মার্কিন সেনাদের মনোবলে বড় ধরনের ধস নেমেছে বলে তিনি উল্লেখ করেন।
আইআরজিসি মুখপাত্রের ভাষ্যমতে, ওয়াশিংটন তাদের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ বিশ্ববাসীর কাছে সুকৌশলে গোপন রাখছে। যুদ্ধের চিত্র তুলে ধরে তিনি কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ প্রদান করেন:
জেনারেল নায়োনি প্রশ্ন তোলেন, "ট্রাম্প যদি দাবি করেন যে আমাদের ক্ষেপণাস্ত্র ফুরিয়ে গেছে, তবে তিনি ক্ষয়ক্ষতির ধ্বংসলীলা সংবাদমাধ্যমকে দেখতে দিচ্ছেন না কেন?"
তিনি বলেন, ইরান এখন হরমুজ প্রণালীতে মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস জেরাল্ড ফোর্ড’-এর আগমনের প্রতীক্ষায় রয়েছে। যুদ্ধের ময়দানের নিয়ন্ত্রণ এবং এর চূড়ান্ত পরিণতি নির্ধারণের চাবিকাঠি এখন সম্পূর্ণভাবে তেহরানের হাতে।
তথ্যসূত্র: তাসনিম নিউজ এজেন্সি
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
