× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইরানি হাইপারসনিক ঠেকাতে অক্ষম যুক্তরাষ্ট্র: রুশ সামরিক বিশেষজ্ঞ

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৯ মার্চ ২০২৬, ০৩:০৪ এএম । আপডেটঃ ০৯ মার্চ ২০২৬, ০৪:২৮ এএম

শব্দের চেয়েও দ্রুতগতিসম্পন্ন ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় পুরোপুরি ব্যর্থ বলে দাবি করেছেন রাশিয়ার একজন শীর্ষস্থানীয় সামরিক বিশেষজ্ঞ। তাঁর মতে, অত্যাধুনিক নিরাপত্তা অবকাঠামো থাকা সত্ত্বেও শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্রগুলোর সামনে মার্কিন ঘাঁটিগুলো বর্তমানে অত্যন্ত ‘ভঙ্গুর’ ও অরক্ষিত অবস্থায় রয়েছে।

শনিবার রুশ গবেষণা প্রতিষ্ঠান ‘রানিপা’র সামরিক বিশ্লেষক অ্যালেক্সান্ডার এস্তাপানোভ এই চাঞ্চল্যকর তথ্য প্রদান করেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে পার্স-টুডে এই প্রতিবেদনটি প্রকাশ করেছে।

অ্যালেক্সান্ডার এস্তাপানোভ উল্লেখ করেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিগুলোতে বর্তমানে যে ধরনের আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে, সেগুলোর সক্ষমতা ও মান নিয়ে গভীর সংকট সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেন, “বাস্তব প্রমাণ বলছে, মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হাইপারসনিক হামলার গতিরোধ করতে সক্ষম নয়।”

বিশেষজ্ঞ আরও জানান, গুণগত মান নিয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও এই একই ধরনের প্রতিরক্ষা সামগ্রী বর্তমানে ব্যাপক হারে ইউরোপের দেশগুলোতে সরবরাহ করা হচ্ছে।

রুশ বিশেষজ্ঞের মতে, পেন্টাগন রাশিয়ার সীমানা ঘিরে যেসব এয়ার ডিফেন্স নেটওয়ার্ক বা ‘নিরাপত্তা বেল্ট’ গড়ে তুলেছে, সেখানেও একই ধরনের ত্রুটিপূর্ণ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আধুনিক প্রযুক্তির কাছে মার্কিন এই প্রতিরক্ষা সামগ্রীগুলোর ধ্বংস হওয়া এখন কেবল সময়ের ব্যাপার।

সামরিক পর্যবেক্ষকরা মনে করছেন, এস্তাপানোভের এই বিশ্লেষণ কেবল কারিগরি ত্রুটি নয়, বরং বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতায় ওয়াশিংটনের শ্রেষ্ঠত্বের পথে এক বড় ধরনের চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে। ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র শক্তির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতির কৌশলগত ঝুঁকি আরও বৃদ্ধি পাবে বলেই ধারণা করা হচ্ছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.