× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খামেনি কী ‘বেঁচে নেই’? নেতানিয়াহুর দাবিতে বিশ্বজুড়ে তোলপাড়

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০১ মার্চ ২০২৬, ০২:০৩ এএম । আপডেটঃ ০১ মার্চ ২০২৬, ০২:৫৪ এএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ফাইল ছবি: রয়টার্স

মধ্যপ্রাচ্যের বারুদঠাসা পরিস্থিতির মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শারীরিক অবস্থা বা বেঁচে থাকা নিয়ে এক চাঞ্চল্যকর ও রহস্যময় দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেহরানের সঙ্গে চলমান সামরিক সংঘাতের উত্তপ্ত আবহে নেতানিয়াহুর এই মন্তব্য বিশ্বরাজনীতিতে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে।

রয়টার্স ও এএফপি’র বরাত দিয়ে জানা গেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী এক সংক্ষিপ্ত বার্তায় দাবি করেন—খামেনি যে ‘বেঁচে নেই’, এমন কিছু লক্ষণ বা আলামত পাওয়া গেছে। তবে সরাসরি তাঁর মৃত্যুর খবর নিশ্চিত না করে নেতানিয়াহু বিষয়টি কুয়াশাচ্ছন্ন রেখেছেন, যা আন্তর্জাতিক মহলে নানামুখী জল্পনার জন্ম দিচ্ছে।

অন্যদিকে, ইসরায়েলের এই মনস্তাত্ত্বিক দাবির মুখে পাল্টা অবস্থান নিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন যে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর উদ্ভূত পরিস্থিতিতে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

বিশ্লেষকদের মতে, যুদ্ধকালীন পরিস্থিতিতে খামেনির মতো ব্যক্তিত্বকে নিয়ে এমন মন্তব্য প্রতিপক্ষের ওপর মানসিক চাপ তৈরির একটি কৌশল হতে পারে। তবে প্রকৃত সত্য জানতে বিশ্ববাসী এখন তেহরানের পরবর্তী আনুষ্ঠানিক বার্তার অপেক্ষায়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.