× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুদ্ধ হলে ট্রাম্পকে কঠিন শিক্ষা দেওয়া হবে: ইরানের হুঁশিয়ারি

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৩ এএম । আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৪ এএম

যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আবদুর রহিম মুসাভি। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক হুমকির তীব্র প্রতিক্রিয়া জানিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আবদুর রহিম মুসাভি বলেছেন, ট্রাম্প যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ান, তবে তাকে এমন শিক্ষা দেওয়া হবে যা বিশ্বজুড়ে তার ‘নিরর্থক আস্ফালন’ চিরতরে বন্ধ করে দেবে।  

সোমবার আল-আলম নিউজ নেটওয়ার্কের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মুসাভি বলেন, নিজেকে পরাশক্তির দাবিদার মনে করা মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যগুলো মোটেও রাষ্ট্রপতিসুলভ নয়। ট্রাম্পের সাম্প্রতিক অবস্থানকে ‘তুচ্ছ ও অসংলগ্ন’ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, একদিকে যুদ্ধের হুমকি দেওয়া এবং অন্যদিকে আলোচনার প্রস্তাব দেওয়া ট্রাম্পের চারিত্রিক বৈপরীত্যেরই বহিঃপ্রকাশ।

জেনারেল মুসাভি হুংকার দিয়ে বলেন, “ট্রাম্পের জানা উচিত তিনি এমন এক যুদ্ধে প্রবেশ করতে যাচ্ছেন যা তাকে কঠিন শিক্ষা দেবে এবং বিশ্বজুড়ে তার ভিত্তিহীন চিৎকার ও অপলাপ বন্ধ করতে বাধ্য করবে।” ইরানি এই শীর্ষ জেনারেলের প্রশ্ন—মার্কিন প্রেসিডেন্ট যদি সত্যিই যুদ্ধ করতে চান, তবে কেন বারংবার আলোচনার টেবিলের কথা বলছেন? তার মতে, মার্কিন প্রশাসনের এই দ্বিচারিতা কেবল তাদের দুর্বলতাই প্রকাশ করে।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের এই উচ্চবাচ্য নতুন করে যুদ্ধসংক্রান্ত আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, নতুন করে মার্কিন শাসনভার গ্রহণের পর ট্রাম্পের নীতি ইরান প্রশ্নে কতটা কঠোর হবে, তেহরান মূলত তারই পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিয়ে রাখছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.