× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতের ৫০টি স্কুলে বোমা হামলার হুমকি, চলছে তল্লাশি

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২০ আগস্ট ২০২৫, ১৬:০০ পিএম । আপডেটঃ ২০ আগস্ট ২০২৫, ১৮:৪০ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে বুধবার সকালে ৫০টিরও বেশি স্কুলে ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। কোন কোন স্কুলে হুমকি দেয়া হয়েছে তা স্পষ্ট না হলেও এর মধ্যে একটি স্কুল মালব্য নগরে এবং অন্যটি নজফগড়ে রয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে।

দিল্লির হৌজ রানী এলাকার সর্বোদ্যা কন্যা বিদ্যালয়কেও (এসকেভি) হুমকি দেয়া হয়েছে বলে জানা গেছে। সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে অভিভাবকদের মধ্যে। বম্ব স্কোয়াড ও নিরাপত্তারক্ষীরা স্কুলে স্কুলে তল্লাশি শুরু করেছে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, ই-মেইলে স্কুলগুলোর আইটি সিস্টেম হ্যাক করার এবং ভবনগুলোতে ‘পাইপ বোমা ও উন্নত বিস্ফোরক ডিভাইস’ বসানোর হুমকি দেয়া হয়। রাজধানীর স্কুলগুলোতে বোমা হামলার ভুয়া হুমকির ঘটনা নতুন নয়। গত বছরের মে মাসে প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছিল, যা পরে ভুয়া বলে প্রমাণিত হয়।

সোমবারই দিল্লির ৩২টি স্কুলে একই ধরনের বোমা মারার হুমকি দেয়া হয়েছিল। সেই সময় এলাকা খালি করা এবং বড় আকারের নিরাপত্তা তল্লাশি করা হয়। হুমকি মেইল পাওয়া স্কুলগুলোর মধ্যে অন্যতম ছিল দ্বারকার দিল্লি পাবলিক স্কুল, মডার্ন কনভেন্ট স্কুল এবং দ্বারকার সেক্টর ১০-এর শ্রীরাম ওয়ার্ল্ড স্কুল।

দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, তল্লাশি অভিযান চলছে। এর আগে সোমবারের ঘটনায় হুমকি মেইলগুলো পাঠিয়েছিল ‘দ্য টেররিজারস ১১১ গ্রুপ’ এবং হুমকির সাথে ক্রিপ্টোকারেন্সিতে ৫ হাজার ডলারের দাবিও করা হয়েছিল।

বিষয় : ভারত

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.