× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইরানের রাতারাতি হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা বেড়ে ১৪

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৫ জুন ২০২৫, ২৩:৩৪ পিএম । আপডেটঃ ১৫ জুন ২০২৫, ২৩:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

ইসরাইলের হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান।

সিএনএন খবরে বলা হয়েছে, ইরান গত শুক্রবার থেকে ইসরায়েলের ওপর পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। সেই হামলায় এখন পর্যন্ত ১৪ জন নিহত হয়েছে বলে রোববার নিশ্চিত করেছে ইসরায়েল সরকার।

সিএনএন জানায়, ইসরায়েলের কেন্দ্রস্থলের শহর বাত ইয়ামে গতরাতে একটি আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর ধ্বংসস্তূপ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই হামলায় কমপক্ষে ৭ জন নিহত হন বলে জানিয়েছে জরুরি পরিষেবা ও সরকারি কর্মকর্তারা।

গত শুক্রবার (১৩ জুন) থেকে ইসরায়েল ধারাবাহিক বিমান ও ড্রোন হামলা শুরু করে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, টানা দুই দিনের হামলায় ইরানে কমপক্ষে ৮০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে ২০ জন শিশু। আহত হয়েছেন আরও ৮০০ জন।

জবাবে ইরান প্রায় ৮০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় আঘাত হানে। এর মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র হাইফার বাজান তেল শোধনাগারে আঘাত হানার কথা জানায় আল জাজিরা। এ হামলায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও অংশগ্রহণের দাবি করেছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.