× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়ালো

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১০ জানুয়ারি ২০২৫, ০২:৫৩ এএম । আপডেটঃ ১০ জানুয়ারি ২০২৫, ১৩:৩১ পিএম

ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। যদিও একটি গবেষণা প্রতিষ্ঠানের ভাষ্যমতে, গত বছরের জুন পর্যন্তই গাজায় প্রাণহানি ৬৪ হাজারের বেশি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৭০ ফিলিস্তিনি নিহত হন। আহত হন ১০৪ জন। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া এই যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৬ ফিলিস্তিনি। আহত হয়েছেন ১ লাখ ৯ হাজার ৩৭৮ জন।

অন্যদিকে গত ১৫ মাস ধরে চলা আগ্রাসনে প্রাণহানির প্রকৃত সংখ্যা আরও বেশি বলছে ল্যানসেট জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্র। গবেষণাটি করেছেন লন্ডন স্কুল অব হাইজিন, ইয়েল বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

তাদের তথ্যমতে, প্রকৃত প্রাণহানি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের তুলনায় ৪১ শতাংশ বেশী। বলা হচ্ছে, গত বছর জুন পর্যন্তই গাজায় প্রাণহানি ৬৪ হাজারের বেশী। তবে, ক্রমাগত হামলায় তার সঠিক হিসাব রাখা সম্ভব হয়নি। নিহতদের ৬৯ দশমিক ১ শতাংশই নারী ও শিশু।

বিষয় : গাজা

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.