× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বারকিনা ফাসোতে প্রায় ৬০০ জনকে গুলি করে হত্যা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৫ অক্টোবর ২০২৪, ০৩:২৫ এএম । আপডেটঃ ০৫ অক্টোবর ২০২৪, ০৩:২৬ এএম

আফ্রিকান দেশ বারকিনা ফাসোর একটি শহরে কয়েক ঘণ্টার মধ্যে প্রায় ৬০০ জনকে গুলি করে হত্যা করা হয়। এমন চাঞ্চল্যকর এক তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ।

প্রতিবেদনে বলা হয়, গত আগস্ট মাসে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে আল-কায়েদা-সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যমটি।

সন্ত্রাসীদের আক্রমণ থেকে বাঁচতে বারসালাঘোর বাসিন্দা প্রতিরক্ষামূলক পরিখা খনন করছিলেন। এই সময় সন্ত্রাসীরা হামলা চালায় এবং কয়েক ঘণ্টার মধ্যে প্রায় ৬০০ জনকে হত্যা করে। নিহতদের প্রায় সবাইই নারী ও শিশু। 

ফ্রান্স সরকারের মূল্যায়নের ভিত্তিতে সিএনএন জানিয়েছে, এ হামলায় নিহতের সংখ্যা প্রায় ৬০০ জন। তবে জাতিসংঘের অনুমান সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় ২০০ জন নিহত হয়েছে। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.