× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতের ছত্তিশগড়ে ‘বন্দুকযুদ্ধে’ অন্তত ২৮ মাওবাদী নিহত

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৪ অক্টোবর ২০২৪, ১৪:২০ পিএম । আপডেটঃ ০৪ অক্টোবর ২০২৪, ১৪:২১ পিএম

প্রতীকী ছবি

ভারতের ছত্তিশগড় রাজ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে 'বন্দুকযুদ্ধে' অন্তত ২৮ মাওবাদী নিহত হয়েছে।

রাজ্য পুলিশের মহাপরিদর্শক (বাস্তার রেঞ্জ) সুন্দররাজ পি বলেন, অতি-বামপন্থী এই গোষ্ঠীর বিরুদ্ধে যৌথ অভিযানের মধ্যে শুক্রবার এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

রাজ্যের প্রানকেন্দ্র দান্তেওয়াড়া জেলার একটি জঙ্গলে এ অভিযান চালানো হয়। দুপুর ১টার দিকে উভয়পক্ষের মধ্যে 'বন্দুকযুদ্ধ' শুরু হয়।

মহাপরিদর্শক জানান, মাওবাদীদের মোকাবিলায় রাজ্য পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) ও বিশেষ টাস্ক ফোর্স এই অভিযান পরিচালিত করে।

দান্তেওয়াড়ার পুলিশ সুপার গৌরব রাই এর আগে জানিয়েছিলেন, 'বন্দুকযুদ্ধে' প্রায় ৩০ মাওবাদী নিহত হয়েছে।

এ নিয়ে এ বছর দান্তেওয়াড়া, নারায়ণপুরসহ ৭ জেলা নিয়ে গঠিত বাস্তার অঞ্চলে পৃথক 'বন্দুকযুদ্ধে' ১৮৫ জনের বেশি মাওবাদী নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.