× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লেবাননের ইসরায়েলের বোমা হামলায় নিহত ১০ জন

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০১ অক্টোবর ২০২৪, ০২:২৬ এএম । আপডেটঃ ০১ অক্টোবর ২০২৪, ০২:২৭ এএম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনী সোমবার রাতে বোমা হামলা চালিয়েছে। ছবি—সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলের আল দোউদি এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫ জন। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে।

এনএনএ আরও বলেছে, আজ মঙ্গলবার ভোরে ওই হামলা চালানো হয়। নিহত ব্যক্তিদের সবাই দিয়াব পরিবারের সদস্য।

ওয়াফা নিউজের বরাত দিয়ে আল–জাজিরার খবরে জানানো হয়েছে, ইসরায়েলি বাহিনী দখলকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে হামলা চালিয়েছে। সেখানে বেশ কয়েকটি বাড়িতে ইসরায়েলি বাহিনী গুলি চালিয়েছে, বিস্ফোরণ ঘটিয়েছে।

সংঘর্ষ চলার একপর্যায়ে একজন ফিলিস্তিনি গুলিতে আহত হয়েছেন বলে ওয়াফা নিউজের বরাতে আল–জাজিরার খবর জানিয়েছে। ইসরায়েলি বাহিনী প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাম্বুলেন্সের কর্মীকে আটক করেছে। ওই কর্মী গুলিতে আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছিলেন। তাঁকে আরেকজনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতে নিয়েছে।

এদিকে নাবলুসের পশ্চিমে রাফিদিয়া অঞ্চলের আল মাখফিয়া ও আল আইন শরণার্থীশিবির এলাকায় হামলা চলাকালে ইসরায়েলি বাহিনী আরও একজনকে আটক করেছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.