× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে হামলায় ৬ সেনা নিহত

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৬ এএম । আপডেটঃ ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৬ এএম

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের শহর দক্ষিণ ওয়াজিরিস্তানের একটি নিরাপত্তা চৌকিতে জঙ্গিদের গুলিতে ৬ সেনাসদস্য নিহত হয়েছেন। এ সময় সেনাবাহিনীর গুলিতে নিহত হয় ৫ জঙ্গি। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী। খবর, ডয়েচে ভেলের।

এদিকে, হামলার দায় স্বীকার করেছে ইসলামিক জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-পাকিস্তান (টিটিপি)। আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে দুদিনের ব্যবধানে এটি দ্বিতীয় হামলা।

উল্লেখ্য, পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলে বেশ কিছুদিন ধরে ইসলামি জঙ্গি গোষ্ঠীর তৎপরতা বেড়েছে। পাশাপাশি দেশটির দক্ষিণাঞ্চলে জাতিগত বিচ্ছিন্নতাবাদীদের সক্রিয়তাও বৃদ্ধি পাচ্ছে। এর আগে উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর গুলিতে ৭ জঙ্গির মৃত্যু হয়।

বিষয় : পাকিস্তান

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.