× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩২ এএম । আপডেটঃ ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৪ এএম

লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ সামরিক কমান্ডার ইব্রাহিম আকিল নিহত হয়েছেন। শুক্রবার ইসরাইল এ বিমান হামলা চালায়। খবর বিবিসি।

ইসরাইলের সামরিক বাহিনী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে হিজবুল্লাহর পক্ষ থেকে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর নেতা ছিলেন নিহত আকিল। হামলার সময় তিনি হিজবুল্লাহ ও ফিলিস্তিনের একটি সশস্ত্র গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছিলেন।

দাহিয়েহ এলাকায় চালানো ওই হামলায় অন্তত ১৪ জন নিহত ও অনেকে আহত হয়েছেন বলে জানায় লেবাননের কর্মকর্তারা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.