× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী ‘অতিশি’

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৮ এএম । আপডেটঃ ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৯ এএম

অতিশি মারলেনা

অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের পর দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন অতিশি মারলেনা। আম আদমি পার্টি’র বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগের আগে দলের নেতারা তাকে নতুন মুখ্যমন্ত্রী বেছে নেয়ার ক্ষমতা দেন। তিনিই ৪৩ বছর বয়সী অতিশির নাম প্রস্তাব করেন।

অতিশি কেজরিওয়ালের মন্ত্রিসভায় শিক্ষা, গণপূর্ত, বিদ্যুৎ, রাজস্ব, পরিকল্পনা, অর্থ, পরিষেবা, ভিজিলেন্স, পানি ও জনসংযোগের মতো গুরুত্বপূর্ণ দফতরসহ সর্বাধিক পোর্টফোলিও সামলেছেন।

উল্লেখ্য, ২০২০ সালে, প্রথমবারের মতো কালকাজি নির্বাচনী এলাকা থেকে বিধায়ক নির্বাচিত হন অতিশি। আবগারি নীতির মামলায় তৎকালীন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া গ্রেফতার হওয়ার পরে ২০২৩ সালের মার্চ মাসে তিনি মন্ত্রী নিযুক্ত হন।

বিষয় : অতিশি

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.