× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ক মজবুত করতে তিনদিনের মার্কিন সফরে রাহুল গান্ধী

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২৩ পিএম

রাহুল গান্ধী

লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী ৮-১০ সেপ্টেম্বর তিন দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন । এই সময়ে তিনি ওয়াশিংটন ডিসি ও ডালাসে বহু মানুষের সঙ্গে দেখা করবেন। দুই দেশের সম্পর্ক আরও মজবুত করার জোরালো বার্তা দিয়েছেন রাহুল । রবিবার তিনি পৌঁছেছেন টেক্সাসে। কংগ্রেস এমপিকে স্বাগত জানাতে জাতীয় পতাকা হাতে বিমানবন্দরেই অপেক্ষা করছিলেন প্রবাসী ভারতীয়রা। রাহুল বের হতেই ফুল দিয়ে, উত্তরীয় পরিয়ে তাকে স্বাগত জানানো হয়। এমন অভ্যর্থনা পেয়ে মুগ্ধ রাহুল।নিজের ফেসবুকে তিনি লেখেন, “এই সফরে যেন দুই দেশের সম্পর্ক আরও মজবুত হয়, তার জন্য আমি মুখিয়ে রয়েছি। আলোচনা এবং কথোপকথনের মাধ্যমে দুই দেশের বন্ধন দৃঢ় হবে বলেই আমি আশাবাদী।” 

বিমানবন্দরে রাহুলকে স্বাগত জানানোর ভিডিও পোস্ট করা হয়েছে কংগ্রেসের এক্স হ্যান্ডেলে। উল্লেখ্য, প্রবাসী ভারতীয়দের নেতৃত্বে ছিলেন বিতর্কিত কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা। লোকসভা নির্বাচনের সময়ে বর্ণবিদ্বেষী মন্তব্য করে দলীয় পদ খুইয়েছিলেন তিনি।

এক সাক্ষাৎকারে পিত্রোদা বলেছিলেন, ‘এটা (ভারত) বৈচিত্রময় দেশ… এখানে পূর্বাঞ্চলের লোকেদের চীনাদের মতো দেখতে, পশ্চিমাঞ্চলের লোকেদের আরবদের মতো দেখতে, উত্তরের লোকেরা ফর্সা, আবার দক্ষিণের মানুষদের আফ্রিকানদের মতো চেহারা।’

বিতর্কের মুখে পড়ে তিনি পদত্যাগ করেন। তবে নির্বাচন মিটতেই ফিরে পান পুরনো পদ। ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের প্রধান এবং রাহুল গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী স্যাম পিত্রোদা জানিয়েছেন রাহুল গান্ধী ওয়াশিংটন ডিসিতেও যাবেন, যেখানে তিনি বিভিন্ন সম্প্রদায়ের লোকদের সঙ্গে কথা বলবেন। তবে প্রশ্ন উঠছে, ভারতের মানুষকে নিয়ে যে নেতা বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন সেই নেতাই কেন আমেরিকা সফরে রাহুলের সঙ্গী হচ্ছেন?

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.