× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশের বন্যা নিয়ে ভারতের গণমাধ্যমে ‘কটাক্ষ’

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২২ আগস্ট ২০২৪, ০৭:৩৬ এএম । আপডেটঃ ২২ আগস্ট ২০২৪, ০৮:১০ এএম

ছবি | সংগৃহীত

বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে কটাক্ষ করে সংবাদ প্রকাশ করায় ভারতীয় গণমাধ্যম চ্যানেল জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক করেছেন একদল হ্যাকার। গতকাল বুধবার সন্ধ্যায় ওই ওয়েবসাইটটি হ্যাক করা হয়। বর্তমানে ওয়েবসাইটি বন্ধ দেখাচ্ছে।

এর আগে সেখানে লেখা ছিল, ‘সিস্টেম এডমিন বিডি’ কর্তৃক ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে।

ওয়েবসাইটে আরও লেখা ছিল, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে। আরও নোংরামি করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করব।

ওয়েবসাইট হ্যাক হওয়ার পর শিরোনাম পরিবর্তন করেছে ভারতীয় সংবাদমাধ্যম | ছবি—সংগৃহীত


গতকাল বুধবার জি ২৪ ঘণ্টা নামের একটি ভারতীয়চ্যানেলে বাংলাদেশের বন্যা পরিস্থিতিকে কটাক্ষ করে সংবাদ পরিবেশন করা হয়। শিরোনামে লেখা ছিল, ‘ভারত ছাড়ল জল! হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই শিরোনাম দেখে ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশের নেটিজেনরা। সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও অসত্য সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে ভারতের এক শ্রেণির সংবাদমাধ্যমের বিরুদ্ধে।


এদিকে, বিতর্কিত ওই সংবাদের শিরোনাম পরে পরিবর্তন করে দেয় জি ২৪ ঘণ্টা। বর্তমানে ওই সংবাদটির হেডলাইনে লেখা, ভারত ছাড়ল জল! ভাসছে বাংলাদেশ...।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.