× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নতুন হামাস নেতা সিনওয়ারকে হত্যার অঙ্গীকার ইসরায়েলের

মো. ইলিয়াছ হোসেন

০৯ আগস্ট ২০২৪, ১১:২৯ এএম । আপডেটঃ ০৯ আগস্ট ২০২৪, ১২:২৪ পিএম

ফিলিস্তিনি নেতাদের সঙ্গে নিজ দপ্তরে বৈঠককালে ইয়াহিয়া সিনওয়ার | ছবি—সংগৃহীত

ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার নতুন শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করার অঙ্গীকার করেছে ইসরায়েল। এর আগে ইরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া হত্যা করা হয়।  

ইসরায়েলের হামলায় ক্ষতবিক্ষত গাজায় গত সপ্তাহে ইয়াহিয়া সিনওয়ারকে নতুন নেতা নির্বাচিত করেছে হামাসের সুরা কাউন্সিল। গত বছর ৭ অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার হোতা মনে করা হয় তাকে।

গত সপ্তাহে হানিয়া হত্যাকাণ্ডের পর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এমন উত্তেজনার একটি সময়ে হামাস সিনওয়ারকে তাদের প্রধান নেতা হিসেবে নিয়োগ দিয়েছে।

আরব নিউজ জানায়, বুধবার একটি সামরিক ঘাঁটিতে ইসরায়লের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েল আত্মরক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। সেনাবাহিনীতে নতুন নিয়োগ পাওয়া সদস্যদের উদ্দেশে তিনি বলেন, Íআমরা নিজেদের আত্মরক্ষামূলক কিংবা আক্রমণাত্মক যে কোনওভাবেই রক্ষার জন্য প্রস্তুত।'

২০১৭ সাল থেকে গাজায় হামাসের কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বে ছিলেন সিনওয়ার। কিন্তু ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে তাকে আর দেখা যায়নি।

হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, হামাস প্রতিরোধ লড়াই চালিয় যোবে, সিনওয়ারকে সংগঠনের প্রধান করার মধ্য দিয়ে এ বার্তাই দেওয়া হয়েছে।

লেবাননে হামাসের মিত্র সশস্ত্র সংগঠন হিজবুল্লাহও সিনওয়ারের নিয়োগকে অভিনন্দন জানিয়ছে। হিজবুল্লাহ বলেছে, হামাসের নেতাকে হত্যা করে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে শত্রুরা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.