× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যক্তরাষ্ট্র প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল মাদুরোর বিরোধীকে

মো.ইলিয়াছ হোসেন

০৩ আগস্ট ২০২৪, ০৩:১৩ এএম । আপডেটঃ ০৩ আগস্ট ২০২৪, ০৩:৩৬ এএম

বিরোধী দলের দাবি, এডমুন্ডো গনজালেস মাদুরোর চেয়ে দ্বিগুণ বেশি ভোট পেয়েছেন | ছবি—সংগৃহীত

বিরোধী দলের প্রার্থী এডমুন্ডু গনজালেসকে ভেনেজুয়েলার বিতর্কিত নির্বচনের জয়ী হসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র৷ গত রোববারের এই নির্বাচনের পর দেশটির ইলেক্টোরাল কাউন্সিল নিকোলাস মাদুরোকে জয়ী ঘোষণা করেছিল৷ মাদুরোর জয় প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন৷

বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, ‘‘যথেষ্ট প্রমাণাদিতে যুক্তরাষ্ট্রের কাছে, বিশেষ করে ভেনেজুয়েলার মানুষের কাছে এটি পরিষ্কার যে, ২৮ জুলাইয়ের নির্বাচনে এডমুন্ডো গনজালেস বেশিরভাগ ভোট পেয়েছেন৷’’

২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা নিকোলাস মাদুরো ২৮ জুলাইয়ের নির্বাচনের মাধ্যমে তুতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন বলে দাবি করছেন৷ নির্বাচনের পর দেশটির ইলেক্টোরাল কাউন্সিল নিকোলাস মাদুরো ৫১ ভাগ ভোট পেয়ে জয়ী হয়েছেন এমন ঘোষণা দেয়৷ তবে বিরোধী দলগুলো নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পুনরায় নির্বাচন আয়োজনের দাবি জানায়৷ বিতর্কিত এই নির্বাচনের পর দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে৷

বিরোধী দলের দাবি, শতকরা ৯০ ভোটের ফলাফল বলছে, এডমুন্ডো গনজালেস মাদুরোর চেয়ে দ্বিগুণ বেশি ভোট পেয়েছেন৷  

নিজেদের দাবির পক্ষে একটি পাবলিক ওয়েবসাইটে ভোটের এই ফলাফলের বিস্তারিত প্রকাশ করে বিরোধীরা৷ অবশ্য সরকারের পক্ষ থেকে প্রতি প্রার্থীর জাতীয় ভোটের মোট ফলাফল প্রকাশ করা হয়েছিল৷ 

তবে ব্লিংকেনের বিবৃতিতে ওপেক রাষ্ট্র ভেনেজুয়েলার উপর নতুন কোনো নিষেধাজ্ঞার কথা বলা হয়নি, যদিও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ব্লিংকেন৷

এদিকে বৃহস্পতিবার প্রকাশিত বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে ওয়াশিংটন বিতর্কিতএই নির্বাচনকে কেন্দ্র করে ভেনেজুয়েলার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে বলে জানানো হয়৷

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.