× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডেঙ্গুতে এক দিনে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৮৩৯

ন্যশনাল ট্রিবিউন প্রতিবেদক:

২৩ আগস্ট ২০২৬, ১৭:৪৮ পিএম । আপডেটঃ ২৩ আগস্ট ২০২৬, ১৭:৪৯ পিএম

ডেঙ্গি বা ডেঙ্গু রোগের বাহক এডিস মশা।

দেশে মারাত্মক রূপ নেওয়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন রোগী। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত এ রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে দেশের রাজধানী ঢাকা মহানগরসহ ঢাকা বিভাগে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন। এই সময়ে আক্রান্ত নতুন ৮৩৯ জন রোগীকে চিকিৎসার জন্য দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ২৮ হাজার ৯২৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে সিংহভাগ বাড়ি ফিরলেও দেশের ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক রূপ ধারণ করছে।

বর্তমানে সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ১ হাজার ৯৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। হাসপাতালগুলোতে রোগী বাড়তে থাকায় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।

বিশেষজ্ঞদের মতে, বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এবং চিকিৎসার সুব্যবস্থা জোরদার না করা গেলে আগামী দিনগুলোতে সংক্রমণ ও প্রাণহানি আরও বাড়ার তীব্র আশঙ্কা রয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.