× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শীতেও বারবার পানি পিপাসা লাগছে?

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৬ জানুয়ারি ২০২৪, ০৪:৪৬ এএম । আপডেটঃ ১৬ জানুয়ারি ২০২৪, ০৪:৪৯ এএম

একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ মানুষের শরীরে সারাদিন তিন থেকে চার লিটার পানির প্রয়োজন পড়ে। আর সুস্থ থাকতে হলে দিনে পর্যাপ্ত পানি পানের বিকল্প নেই। কিন্তু শীতে ঠান্ডার কারণে পানি পিপাসা কম লাগে। এ কারণে সাধারণত শীতে পানি কম খাওয়ার সমস্যায় ভোগেন অনেকে। কিন্তু তারপরও যদি শীতে বার বার পানি পিপাসা পায় তাহলে তা নানা অসুখের কারণ হতে পারে। 

ভারতীয় গণমাধ্যম ‘এই সময়ে’র এক প্রতিবেদন অনুযায়ী, বিশেষজ্ঞদের মতে, কায়িক পরিশ্রমের পর পানি পিপাসা পাওয়া স্বাভাবিক। কিন্তু বার বার নির্দিষ্ট সময় পর পানি পিপাসা পেলে তা অস্বাভাবিক। বারবার এরকম হলে চিকিৎসকের কাছে যাওয়া জরুরি। 

ওই প্রতিবেদন অনুযায়ী, শরীরে হিমোগ্লোবিন কমে গেলে বার বার পানি পিপাসা পেয়েছে বলে মনে হতে পারে। অ্যানিমিয়া বা রক্তল্পতার সমস্যায় শরীরে হিমোগ্লোবিন ও লোহিত রক্তকণিকার মাত্রা কমে যায়। এর ফলে খুব অল্প সময়ের ব্যবধানে বার বার পানি পিপাসা লাগে।  এছাড়া সারাদিন শরীর জুড়ে থাকে ক্লান্তি। অল্পতেই দুর্বল লাগে। 

মুখে ঠিক মতো স্যলাইভা তৈরি না হলে মুখ শুকিয়ে যায়। সেক্ষেত্রেও অতিরিক্ত পিপাসা লাগে। মুখে ঠিক মতো থুতু তৈরি না হলেও বুঝতে হবে শরীরে কোনো ধরনের রোগ বাসা বেঁধেছে। 

ক্যালশিয়াম যেমন শরীরের জন্য অত্যন্ত দরকারি। তেমনি আবার দেহে নির্দিষ্ট মাত্রার বেশি ক্যালশিয়াম থাকলেও তা চিন্তার। সেক্ষেত্রেও বার বার পানি পিপাসা পেলে সেটাকে হাইপার ক্যালসিমিয়া বলে। এমন হলে দ্রুত চিকিৎসা প্রয়োজন। 

ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার অন্যতম উপসর্গ হল বার বার পানি পিপাসা পাওয়া। এমন হলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া জরুরি। । 



National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.