× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৮৩ জন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১০ অক্টোবর ২০২৪, ০৮:৪৬ এএম । আপডেটঃ ১০ অক্টোবর ২০২৪, ১২:৪৪ পিএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮৩ জন | ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৮৩ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৯৯ জন। তাদের মধ্যে ১০০ জন পুরুষ ও ৯৯ জন নারী। মোট আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৪০৫ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। এই সময়ে ৫৬০ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

বিষয় : ডেঙ্গু

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.