× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১১৪৪

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০১ অক্টোবর ২০২৪, ১০:১২ এএম । আপডেটঃ ০১ অক্টোবর ২০২৪, ১০:১২ এএম

ছবি—সংগৃহীত

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ১৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১৬৬ জন মারা গেছেন।

এ বছর দেশে মোট ৩২ হাজার ৮২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ১৮ হাজার ১১৩ জন ঢাকার বাইরে।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৪৯৫ ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যার মধ্যে এক হাজার ৭৩৬ জন ঢাকার বাইরের।

বিষয় : ডেঙ্গু

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.