× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হোয়াটসঅ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করে দেবে প্রোফাইল ছবি

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২৭ মে ২০২৪, ২৩:৫১ পিএম । আপডেটঃ ২৭ মে ২০২৪, ২৩:৫১ পিএম

প্রতীকী ছবি

ব্যক্তিগত কারণে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। আর তাই ইন্টারনেট থেকে বিভিন্ন ছবি নামিয়ে নিজেদের প্রোফাইলে ব্যবহার করেন কেউ কেউ। এ সমস্যার সমাধান দিতে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) নতুন সুবিধা। 

এ সুবিধা চালু হলে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নিজেদের চেহারার আদলে বা পছন্দের যেকোনো বিষয়ের ছবি তৈরি করে হোয়াটসঅ্যাপের প্রোফাইলে ব্যবহার করা যাবে।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটা ইনফো জানিয়েছে, বর্তমানে হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণ ব্যবহারকারীরা পরীক্ষামূলকভাবে এ সুবিধা পরখ করার সুযোগ পাচ্ছেন। নতুন এ সুবিধার একটি স্ক্রিনশটও প্রকাশ করেছে ডব্লিউএবেটা ইনফো। ছবিতে দেখা গেছে, হোয়াটসঅ্যাপের নির্দিষ্ট ‘টেক্সটবক্স’-এ নিজেদের পছন্দমতো ছবির বর্ণনা লিখলেই সে অনুযায়ী ছবি তৈরি করে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। ফলে নিজের ছবি প্রকাশ না করেই চেহারার আদলে তৈরি ছবি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে ব্যবহার করা যাচ্ছে।

উল্লেখ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে হোয়াটসঅ্যাপে সহজেই পছন্দের স্টিকার তৈরি করা যায়। নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা বর্তমানের তুলনায় আরও বেশি নিরাপদে থাকবে বলে ধারণা করা হচ্ছে। শিগগিরই এ সুবিধা চালু করা হতে পারে বলে জানিয়েছে ডব্লিউএবেটা ইনফো।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.