× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে বার্তা

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২১ মে ২০২৪, ০৩:১৩ এএম । আপডেটঃ ২১ মে ২০২৪, ০৩:২৪ এএম

প্রতীকী ছবি

স্মার্টফোনে ইন্টারনেট নেই। দুশ্চিন্তা করছেন, কীভাবে ছবি পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে। সমস্যার সমাধানে দারুণ ফিচার ঘোষণা করল মেটা। অ্যাপে অফলাইনেই ফাইল ও ডকুমেন্ট বিনিময় করা যাবে। ফিচারটি এখন মেটা পরীক্ষা করছে।

অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনে কবে থেকে সুবিধাটি চালু হবে, তা এখনও নিশ্চিত নয়। খবরে প্রকাশ, দ্রুত ও ক্রমান্বয়ে সারাবিশ্বের সব ডিভাইসে ফিচারটি রোল আউট করবে। ফিচারটি অ্যাকটিভ হলে উল্লিখিত সুবিধা পেতে অবশ্যই অ্যাপটির সবশেষ সংস্করণ আপডেট করে নিতে হবে।

অফলাইন ফাইল শেয়ারিং ট্রান্সফার ফিচারে প্রয়োজন হবে না ইন্টারনেট। স্ক্যান করে ব্লুটুথ সংযোগে ফাইল বিনিময় করা যাবে ফোন থেকে ফোনে। অন/অফ পদ্ধতিতে ফিচারটি কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপে সিস্টেমটি কাজ করবে। শর্ত থাকবে, হোয়াটসঅ্যাপকে নিজের ফোনের ফাইল, গ্যালারি ও ডকুমেন্ট অ্যাকসেস করার পূর্ণ অনুমতি দিতে হবে। তা না হলে ফিচারটি কাজ করবে না।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.