× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোন কোন যন্ত্রে ফেসবুক লগইন রয়েছে, দেখবেন যেভাবে

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৩ মে ২০২৪, ০৩:০৪ এএম । আপডেটঃ ১৩ মে ২০২৪, ০৩:০৪ এএম

প্রতীকী ছবি

বিভিন্ন প্রয়োজনে অনেকেই একাধিক স্মার্টফোন বা কম্পিউটারে ফেসবুক ব্যবহার করেন। তবে ব্যস্ততার কারণে বা মনের ভুলে অনেক সময় সব যন্ত্র থেকে ফেসবুক অ্যাকাউন্ট লগআউট করা সম্ভব হয় না। 

কিন্তু ভুলবশত অপরিচিত কোনো যন্ত্রে ফেসবুক অ্যাকাউন্ট লগইন করা থাকলে তা নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে। তাই কোন কোন যন্ত্রে ফেসবুক অ্যাকাউন্ট লগইন করা রয়েছে, তা জানা প্রয়োজন। কোন কোন যন্ত্রে ফেসবুক অ্যাকাউন্ট লগইন করা রয়েছে, তা জানার পদ্ধতি দেখে নেওয়া যাক।

কোন কোন যন্ত্রে ফেসবুক লগইন করা আছে, তা জানার জন্য প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপে প্রবেশ করে অ্যাপের ওপরের ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করতে হবে। 

এরপর নিচে স্ক্রল করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনের নিচে থাকা সেটিংস ট্যাপ করে পরের পৃষ্ঠায় যেতে হবে। 

এবার মেটা অ্যাকাউন্ট সেন্টারের নিচে থাকা ‘সি মোর ইন অ্যাকাউন্টস সেন্টার’ ট্যাপ করতে হবে। 

এরপর অ্যাকাউন্ট সেটিংস–এর নিচে থাকা ‘পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি’ অপশনে ট্যাপ করে ‘সিকিউরিটি অ্যালার্টস’-এর নিচে থাকা ‘হোয়ার ইউ আর লগড ইন’ অপশনে ক্লিক করতে হবে। 

এবার অ্যাকাউন্টসের নিচে থাকা ‘ফেসবুক অ্যাকাউন্ট’ নির্বাচন করলেই ফেসবুকে লগইন করা বিভিন্ন যন্ত্রের তালিকা দেখা যাবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.