× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হোয়াটসঅ্যাপে দ্রুত পছন্দের চ্যানেল খুঁজে দিতে নতুন সুবিধা আসছে

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১১ মে ২০২৪, ০৭:০৪ এএম । আপডেটঃ ১১ মে ২০২৪, ০৭:০৫ এএম

প্রতীকী ছবি

গত বছরের সেপ্টেম্বর মাসে ‘চ্যানেলস’ নামের ব্রডকাস্ট টুল চালু করেছে হোয়াটসঅ্যাপ। টুলটির মাধ্যমে সহজে একাধিক ব্যক্তির কাছে হালনাগাদ তথ্য জানানোর পাশাপাশি জরিপ চালানোর সুযোগ থাকায় এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান বা জনপ্রিয় ব্যক্তি হোয়াটসঅ্যাপে নিজস্ব চ্যানেল খুলেছেন।

শুধু তাই নয়, সহজে পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য জানার সুযোগ থাকায় চ্যানেলগুলো নিয়মিত অনুসরণও করেন অনেকে। তবে হোয়াটসঅ্যাপে চ্যানেলের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় চাইলেও সহজে পছন্দের সব চ্যানেলের সন্ধান পাওয়া যায় না। এ সমস্যা সমাধানে দ্রুত পছন্দের চ্যানেল খুঁজে দিতে নতুন সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটাইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, দ্রুত পছন্দের চ্যানেলের সন্ধান দিতে বিভাগভিত্তিক চ্যানেল খোঁজার সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ব্যবহারকারীরা এ সুবিধা পরখ করতে পারছেন।

নতুন এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপে প্রতিষ্ঠান, ব্যক্তি, খেলা, সংবাদ, ব্যবসা, বিনোদন ও লাইফস্টাইলবিষয়ক সব চ্যানেলকে আলাদা সাতটি বিভাগে ভাগ করা হবে। ব্যবহারকারীরা বিভাগের নাম লিখে সার্চ করলেই এ বিষয়ের সব চ্যানেলের তালিকা দেখতে পারবেন। ফলে দ্রুত নিজেদের পছন্দের চ্যানেলের খোঁজ পাওয়ার পাশাপাশি সেগুলো অনুসরণ করা যাবে। হোয়াটসঅ্যাপের পরবর্তী সংস্করণে এ সুবিধা উন্মুক্ত করা হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.