× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইনস্টাগ্রাম স্টোরিতে ফ্রেম স্টিকার ও কাটআউট সুবিধা ব্যবহার করবেন যেভাবে

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১১ মে ২০২৪, ০৫:২০ এএম । আপডেটঃ ১১ মে ২০২৪, ০৫:২২ এএম

প্রতীকী ছবি

ইনস্টাগ্রাম স্টোরিকে আকর্ষণীয় করতে ছবির ফ্রেম তৈরির পাশাপাশি ছবি ধীরে ধীরে স্পষ্ট করার জন্য ফ্রেম স্টিকার ব্যবহার করেন অনেকেই। কেউ আবার কাটআউট সুবিধা ব্যবহার করে পটভূমি মুছে ফেলে ছবিতে থাকা ব্যক্তি বা বস্তুকে স্টিকার হিসেবে ব্যবহার করেন। ইনস্টাগ্রাম স্টোরিতে ফ্রেম স্টিকার ও কাটআউট সুবিধা ব্যবহারের কৌশল দেখে নেওয়া যাক।

ফ্রেম স্টিকার ব্যবহারের জন্য স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করে ইউর স্টোরিতে ট্যাপ করে ছবি বা ভিডিও নির্বাচন করতে হবে অথবা ক্যামেরা আইকনে ট্যাপ করে ছবি তুলতে হবে। এরপর ওপরে থাকা স্টিকার আইকনে ট্যাপ করলে কিছু অপশন দেখা যাবে। সেখান থেকে পছন্দের ফ্রেম নির্বাচন করতে হবে। এরপর ফ্রেমে যে ছবিটি বসাতে হবে, তা নির্বাচন করতে হবে। এবার ক্যাপশন লিখে ওপরের থাকা ‘ডান’ বাটনে ট্যাপ করে স্টোরি পোস্ট করতে হবে।

কাটআউট সুবিধা ব্যবহারের জন্য একইভাবে ইনস্টাগ্রাম অ্যাপের ইউর স্টোরিতে ট্যাপ করতে হবে।

এরপর ছবি বা ভিডিও নির্বাচন করতে হবে অথবা ক্যামেরা আইকন দিয়ে ছবি তুলতে হবে।

এরপর ওপরে থাকা স্টিকার আইকনে ট্যাপ করে প্রদর্শিত অপশন থেকে কাটআউট অপশন নির্বাচন করতে হবে।

এবার গ্যালারি থেকে যে ছবির স্টিকার বানাতে হবে সেটি নির্বাচন করতে হবে।

ছবি নির্বাচনের পর কাটআউট করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।

এরপর ছবির পটভূমি মুছে গেলে ছবিতে থাকা ব্যক্তি বা বস্তুকে স্টিকার হিসেবে স্টোরিতে ব্যবহার করা যাবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.