× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেসবুক ও ইনস্টাগ্রামের তথ্য সংগ্রহ বন্ধ করবেন যেভাবে

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২৬ এপ্রিল ২০২৪, ০৩:৪৫ এএম । আপডেটঃ ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৪৫ এএম

ছবি: সংগৃহীত

ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের তথ্য নিয়মিত সংগ্রহ করে থাকে ফেসবুক ও ইনস্টাগ্রাম। এসব তথ্যের ওপর ভিত্তি করে পরবর্তী সময়ে বিজ্ঞাপন প্রদর্শন করে অ্যাপগুলো। 

তবে অনেকেই ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষিত রাখতে নিজেদের ইন্টারনেট ব্যবহারের তথ্য প্রকাশ করতে চান না। তবে চাইলেই ফেসবুক ও ইনস্টাগ্রামের অনলাইন অ্যাকটিভিটি সুবিধা বন্ধ করে এ সমস্যার সমাধান করা সম্ভব।

ফেসবুকের তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধের জন্য প্রথমে ফেসবুক ফিডের ডান দিকের ওপরের অংশে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করতে হবে। 

এরপর নিচে স্ক্রল করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন থেকে সেটিংস ট্যাপ করতে হবে। 

এবার ইয়োর ইনফরমেশন অপশনের নিচে থাকা ‘অফ ফেসবুক অ্যাকটিভিটি’ ট্যাপের পর কনটিনিউ বাটনে ক্লিক করতে হবে। 

এরপর স্ক্রল করে নিচে থাকা ম্যানেজ ফিউচার অ্যাকটিভিটি ট্যাপ করে ‘ডিসকানেক্ট ফিউচার অ্যাকটিভিটি’ অপশন নির্বাচন করতে হবে। 

এবার কনটিনিউ বাটনে ট্যাপ করে ‘ডিসকানেক্ট ফিউচার অ্যাকটিভিটি’ নির্বাচন করলেই ফেসবুকের তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

ইনস্টাগ্রামের তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধের জন্য প্রথমে প্রোফাইল ছবিতে ট্যাপ করে প্রোফাইল পেজে যেতে হবে। এরপর তিনটি রেখা মেনুতে ট্যাপ করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নির্বাচনের পর ‘অ্যাকাউন্টস সেন্টার’ অপশন নির্বাচন করতে হবে। এবার ‘অ্যাকাউন্ট সেটিংস’-এর নিচে থাকা ‘ইয়োর ইনফরমেশন অ্যান্ড পারমিশন’ নির্বাচন করে ‘ইয়োর অ্যাকটিভিটি অব মেটা টেকনোলজিস’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘ম্যানেজ ফিউচার অ্যাকটিভিটি’তে ট্যাপ করে ‘ডিসকানেক্ট ফিউচার অ্যাকটিভিটি’ অপশন নির্বাচন করলেই ইনস্টাগ্রামের তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.