× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হোয়াটসঅ্যাপে আদান-প্রদান করা তথ্য সংরক্ষণের উপায়

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২২ এপ্রিল ২০২৪, ০২:১১ এএম । আপডেটঃ ২২ এপ্রিল ২০২৪, ০২:১২ এএম

প্রতীকী ছবি

ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজের প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নিয়মিত বার্তা, ছবি, ভিডিও ও নথি আদান-প্রদান করেন অনেকেই; কিন্তু স্মার্টফোন চুরি হলে বা পরিবর্তন করলে এসব গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। 

তবে চাইলেই গুগল অ্যাকাউন্টের মাধ্যমে হোয়াটসঅ্যাপে আদান-প্রদান করা সব তথ্য অনলাইনে সংরক্ষণ করা যায়। হোয়াটসঅ্যাপে আদান-প্রদান করা সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণের পদ্ধতি দেখে নেওয়া যাক।

তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণের জন্য প্রথমে স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপে প্রবেশ করে ওপরের ডানদিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করতে হবে। 

এরপর পপআপে প্রদর্শিত অপশন থেকে সেটিংসে ট্যাপ করে ‘চ্যাটস’ অপশন নির্বাচন করতে হবে। এবার পরের পৃষ্ঠার নিচে স্ক্রল করে ‘চ্যাট ব্যাকআপ’ অপশন থেকে গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। 

এরপর ফ্রিকোয়েন্সি অপশনে দৈনিক, সাপ্তাহিক, মাসিক নাকি নির্দিষ্ট সময়ের তথ্য জমা হবে, তা নির্ধারণ করে দিতে হবে। ব্যাকআপে ভিডিও রাখতে চাইলে ইনক্লুড ভিডিও অপশনের পাশের টগলটি চালু করতে হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.