× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হোয়াটসঅ্যাপ সার্চ ফিল্টার ব্যবহার করা যাবে যেভাবে

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৯ এপ্রিল ২০২৪, ০১:৫৯ এএম । আপডেটঃ ১৯ এপ্রিল ২০২৪, ০১:৫৯ এএম

ছবি: সংগৃহীত

নিয়মিত বার্তা আদান–প্রদানের কারণে হোয়াটসঅ্যাপের চ্যাটবক্সে প্রবেশ করে সহজে পুরোনো বার্তা, ছবি বা ভিডিও খুঁজে পাওয়া যায় না। প্রয়োজনীয় বার্তা, ছবি বা ভিডিও খুঁজে পেতে অনেক সময়ের প্রয়োজন হওয়ায় বিরক্ত হন অনেকে। 

তবে হোয়াটসঅ্যাপের সার্চ ফিল্টার ব্যবহার করে চাইলেই নির্দিষ্ট বার্তা, ছবি বা ভিডিও সহজে খুঁজে পাওয়া যায়। হোয়াটসঅ্যাপে সার্চ ফিল্টার ব্যবহার করে পুরোনো তথ্য খুঁজে পাওয়ার পদ্ধতি দেখে নেওয়া যাক।

সার্চ ফিল্টার ব্যবহারের জন্য স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপ ফিডের ওপরে থাকা সার্চ আইকনে ট্যাপ করতে হবে। 

এরপর ‘আনরিড’ অপশনে ট্যাপ করলে হোয়াটসঅ্যাপে পাওয়া যেসব মেসেজ পড়া হয়নি, সেগুলোর তালিকা দেখা যাবে। ‘ফটোজ’ ও ‘ভিডিওস’ অপশনে ট্যাপ করলে হোয়াটসঅ্যাপে আদান–প্রদান করা সব ছবি ও ভিডিওর তালিকা আলাদাভাবে দেখা যাবে। ঠিক একইভাবে লিংক, জিআইএফ, অডিও ফাইলের তালিকাও দেখা যাবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.