× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেসবুকে মেমোরিজ বন্ধ রাখবেন যেভাবে

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৮ এপ্রিল ২০২৪, ০৫:২৯ এএম । আপডেটঃ ১৮ এপ্রিল ২০২৪, ০৫:২৯ এএম

প্রতীকী ছবি

ফেসবুকের মেমোরিজ বিভাগে নির্দিষ্ট দিনে আগে প্রকাশ করা পোস্টসহ বন্ধুদের ট্যাগ করা বিভিন্ন পোস্ট দেখা যায়।

এসব পোস্ট অনেক সময় পুরোনো দিনের অনাকাখিত স্মৃতি মনে করিয়ে দেয়, যা অনেক সময় বিব্রতকর পরিস্থিতি তৈরি করে।

তবে চাইলেই ফেসবুকের মেমোরিজ সুবিধা বন্ধ রেখে এ সমস্যার সমাধান করা যায়।

মেমোরিজ সুবিধা বন্ধের জন্য প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করে ওপরের ডানদিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। 

এরপর মেমোরিজ ট্যাবে ক্লিক করে পরের পৃষ্ঠার ওপরে থাকা সেটিংস আইকনে ট্যাপ করতে হবে। 

এবার নোটিফিকেশনস অপশন থেকে ‘অল মেমোরিস’ নির্বাচন করলে সব মেমোরিজ পোস্ট দেখা যাবে। 

এরপর ‘হাইলাইটস’ থেকে ‘নান’ অপশন নির্বাচন করলেই মেমোরিজে কোনো পোস্ট প্রদর্শন করবে না ফেসবুক। চাইলে নির্দিষ্ট ব্যক্তি, দিন ও কি–ওয়ার্ডসংবলিত ফেসবুক পোস্ট প্রদর্শনও বন্ধ করা যাবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.