× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কোন কোন যন্ত্রে লগইন করা আছে বুঝবেন যেভাবে

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২৭ মার্চ ২০২৪, ০৩:৪৩ এএম । আপডেটঃ ২৭ মার্চ ২০২৪, ০৩:৪৩ এএম

ছবি: সংগৃহীত

ছবি বা ভিডিও আদান–প্রদানের জনপ্রিয় অ্যাপ ইনস্টাগ্রামের মাধ্যমে বার্তাও পাঠানো যায়। তাই অনেকেই কাজের প্রয়োজনে একাধিক যন্ত্রে একই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করেন। 

তবে সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অন্য কেউ গোপনে ব্যবহার করছে কি না, তা জানা প্রয়োজন। আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কোন কোন যন্ত্রে লগইন করা রয়েছে, তা জানার পদ্ধতি দেখে নেওয়া যাক।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কোন কোন যন্ত্রে লগইন করা রয়েছে, তা জানার জন্য প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করে ডানদিকের নিচে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। 

এরপর ওপরে থাকা তিনটি রেখা বা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করে অ্যাকাউন্ট সেন্টার নির্বাচন করতে হবে। এবার পরের পৃষ্ঠায় স্ক্রল করে অ্যাকাউন্ট সেটিংস অপশনের নিচে থাকা পাসওয়ার্ড অ্যান্ড সেটিংস নির্বাচন করতে হবে। 

এরপর ‘সিকিউরিটি অ্যালার্টস’–এর নিচে থাকা ‘হোয়ার ইউ আর লগড ইন’ অপশনে ট্যাপ করে ‘অ্যাকাউন্টস’–এর নিচে থাকা ‘ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট’ নির্বাচন করলেই পরের পৃষ্ঠায় যেসব যন্ত্রে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগইন করা রয়েছে, সেগুলোর তালিকা দেখা যাবে। চাইলে যন্ত্রের নাম নির্বাচন করে সেই যন্ত্রে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহারের বিস্তারিত তথ্যও জানা যাবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.